বেলা
বেলা1 [ bēlā1 ] বি. বেলফুল, মল্লিকা। [প্রাকৃ. বেল্লি > বাং. বেল + আ]। বেলা2 [ bēlā2 ] বি. 1 সমুদ্রের তীর; 2 সমুদ্রের জোয়ার-ভাটা; 3 সীমা। [সং. √ বেল্ + অ + আ]। বেলাভূমি বি. সমুদ্র বা নদীর তীরদেশ। বেলা3 [ bēlā3 ] বি. 1 সময় (বেলা বারোটা, সকালবেলা); 2 দিনমান, দিবাভাগ (‘বেলা যে পড়ে এল’: রবীন্দ্র); 3 (পূর্বাহ্নে) বিলম্ব, কালাতিক্রম (বেলা হয়ে গেল, বেশি বেলা কোরো না); 4 ব্যাপ্তি, পরিসর (জীবনের বেলা) 5 অবসর, সুযোগ (এই বেলা কথাটা বলে ফেলি); 6 কাল, বয়স (ছেলেবেলা)। ☐ (বাং.) অব্য. অনু. পক্ষে, সম্বন্ধে (নিজের বেলা, তার বেলা, পরের বেলায়)। [সং. √...
বেলুন
বেলন, [ bēlana, ] (কথ্য) বেলনা, (কথ্য) বেলুন১ বি. 1 রুটি, লুচি প্রভৃতি বেলবার জন্য ব্যবহৃত মসৃণ দণ্ড; 2 গোল দণ্ডের মতো বস্তু, cylinder. [সং. বেল্লন (=কম্পিত গতি)]। বেলনাকার বিণ. বেলনের মতো আকৃতিবিশিষ্ট, cylindrical. (বি.প.)। বেলুন2 [ bēluna2 ] বি. 1 গ্যাসদ্বারা চালিত ব্যোমযানবিশেষ; 2 ফানুস; 3 খেলনা হিসাবে বা উত্সবের সাজসজ্জায় ব্যবহৃত বায়ুপূর্ণ রবারের থলি। [ইং. balloon]।