ব্যাপন

ব্যাপন [ byāpana ] বি. 1 ব্যাপ্তি, বিস্তার, প্রসারণ; 2 আচ্ছাদন। [সং. বি + √ আপ্ + অন]। ব্যাপ্য বিণ. ব্যাপনীয়, ব্যাপ্তিযোগ্য।

ব্যাপিকা

ব্যাপিকা বিণ. ব্যাপক-এর স্ত্রীলিঙ্গ; 1 প্রগল্ভা; 2 চঞ্চলা, ধিঙ্গি। ☐ বি. প্রগল্ভা নারী; 3 ধিঙ্গি স্ত্রীলোক।

ব্যাপকতা

ব্যাপকতা বি. ব্যাপনশীলতা ব্যাপ্তি; বিস্তার।

ব্যাপক

ব্যাপক [ byāpaka ] বিণ. 1 ব্যাপনশীল, সংকীর্ণ নয় এমন (শব্দের ব্যাপক অর্থ); 2 বহুদুর বিস্তৃত (ব্যাপক প্রচার, ব্যাপক আন্দোলন); 3 বহুদিকে প্রসারিত (ব্যাপক দৃষ্টিভঙ্গি)। [সং. বি. + √ আপ্ + অক]। ব্যাপকতা বি. ব্যাপনশীলতা ব্যাপ্তি; বিস্তার। ব্যাপিকা বিণ. ব্যাপক-এর স্ত্রীলিঙ্গ; 1 প্রগল্ভা; 2 চঞ্চলা, ধিঙ্গি। ☐ বি. প্রগল্ভা নারী; 3 ধিঙ্গি স্ত্রীলোক।

ব্যান্নন

ব্যান্নন [ byānnana ] বি. (আঞ্চ. ও গ্রা.) ব্যঞ্জন, রাঁধা তরকারি বা ঝোল। [ব্যঞ্জন দ্র]।

ব্যাণ্ডেজ

ব্যাণ্ডেজ [ byāṇḍēja ] বি. 1 শরীরের ক্ষত বা আহত স্হান বাঁধার জন্য কাপড়ের পটি বা ফালি; 2 শরীরের আহত বা ক্ষতস্হান বাঁধা। [ই. bandage]।

ব্যাণ্ড

ব্যাণ্ড [ byāṇḍa ] বি. 1 ঐক্যতান-বাদন; 2 ঐক্যতান-বাদকের দল; 3 ড্রামজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। [ইং band]। ব্যাণ্ডমাস্টার বি. ঐক্যতান-বাদকদলের অধিকারী বা নেতা।

ব্যাধিত

ব্যাধিত বিণ. ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত।