ব ব্যাধি ব্যাধি [ byādhi ] বি. 1 রোগ, পীড়া; 2 দৈহিক অপুটতা। (তু. আধি)। [সং. বি + আ + √ ধা + ই]। ব্যাধিত বিণ. ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত। ব্যাধিমন্দির বি. 1 রোগের আলয়; 2 শরীর, দেহ।
ব ব্যাধিনী ব্যাধিনী স্ত্রী. ব্যাধ [ byādha ] বি. 1 শিকারি জাতিবিশেষ; 2 পশুপাখি-বধকারী। [সং. √ ব্যধ্ + অ]।
ব ব্যাধ ব্যাধ [ byādha ] বি. 1 শিকারি জাতিবিশেষ; 2 পশুপাখি-বধকারী। [সং. √ ব্যধ্ + অ]। স্ত্রী. ব্যাধিনী।
ব ব্যাদান ব্যাদান [ byādāna ] বি. 1 বিস্তার, প্রসারণ (মুখ্যব্যাদান); 2 উদ্ঘাটন, খোলা। [সং. বি + আ + √ দা + অন]। ব্যাত্ত, ব্যাদত্ত, (অশু.) ব্যাদিত বিণ. বিস্তৃত, প্রসারিত; উদ্ঘাটিত, খোলা।
ব ব্যাডমিণ্টন ব্যাডমিণ্টন [ byāḍamiṇṭana ] বি. পাখির পালকে তৈরি ফুল বা বল এবং রাকেটের খেলাবিশেষ। [ইং. badminton]।