ব্যাপৃতা

ব্যাপৃতা স্ত্রী. ব্যাপৃত [ byāpṛta ] বিণ. নিযুক্ত, রত (শিক্ষকতায় ব্যাপৃত, পূজাকর্মে ব্যাপৃত)। [সং. বি + আ + পৃ + ত]।

ব্যাপৃত

ব্যাপৃত [ byāpṛta ] বিণ. নিযুক্ত, রত (শিক্ষকতায় ব্যাপৃত, পূজাকর্মে ব্যাপৃত)। [সং. বি + আ + পৃ + ত]। স্ত্রী. ব্যাপৃতা। ব্যাপৃতি বি. নিযুক্ত বা রত হওয়া।

ব্যাপিনী

ব্যাপিনী স্ত্রী. ব্যাপী [ byāpī ] (-পিন্) বিণ. 1 ব্যাপক, প্রসারী (সপ্তাহব্যাপী উত্সব); 2 ব্যাপ্তিশীল (বহুদূরব্যাপী)। [সং. বি. + √ আপ্ + ইন্]।

ব্যাপী

ব্যাপী [ byāpī ] (-পিন্) বিণ. 1 ব্যাপক, প্রসারী (সপ্তাহব্যাপী উত্সব); 2 ব্যাপ্তিশীল (বহুদূরব্যাপী)। [সং. বি. + √ আপ্ + ইন্]। স্ত্রী. ব্যাপিনী।

ব্যাপারী

ব্যাপারী (-রিন্) বিণ. বি. ব্যবসায়ী (‘ভাঙা হাটের ক্লান্ত ব্যাপারীদের’: শ. ঘো.)।

ব্যাপার

ব্যাপার [ byāpāra ] বি. 1 ঘটনা (ভীষণ ব্যাপার হয়ে গেছে); 2 অনুষ্ঠান (বিবাহব্যাপার); 3 বিষয় (সাংসারিক ব্যাপার); 4 ব্যবসায়, বাণিজ্য; 5 নিয়োগ। [সং. বি + আ + √ পৃ + অ]। ব্যাপারী (-রিন্) বিণ. বি. ব্যবসায়ী (‘ভাঙা হাটের ক্লান্ত ব্যাপারীদের’: শ. ঘো.)।

ব্যাপাদন

ব্যাপাদন [ byāpādana ] বি. বধ হত্যা। [সং. বি + আ + √ পদ্ + অন]। ব্যাপাদিত বিণ. নিহত।

ব্যাপা

ব্যাপা [ byāpā ] ক্রি. (কথ্য) ব্যাপ্ত হওয়া, ছড়ানো, বিস্তৃত হওয়া (সারাদিন ব্যেপে বৃষ্টি, দেশ ব্যেপে গুজব)। [সং. বি + √ আপ্ + বাং. আ]। দ্র ব্যেপে।

ব্যাপ্য

ব্যাপ্য বিণ. ব্যাপনীয়, ব্যাপ্তিযোগ্য।