পারাশর

পারাশর [ pārā-śara ] বি. পরাশরমুনির পুত্র বেদব্যাস। ☐ বিণ. ১. পরাশরসম্বন্ধীয়; ২. পরাশরকৃত (পারাশর-সংহিতা)। [সং. পরাশর + অ]।

পারায়ণ

পারায়ণ [ pārāẏaṇa ] বি. ১. সম্পূর্ণতা, সমাপ্তি; ২. নিয়মিত বা নির্ধারিত সময়ের মধ্যে গ্রন্হ পাঠের সমাপ্তি। [সং. পার (=শেষ প্রান্ত) + অয়ন]।

পারাবার

পারাবার [ pārābāra ] বি. ১. সমুদ্র; ২. (সং.) উভয় তীর। [সং. পার (অপর তীর) + অবার (এই তীর)]।

পারমাণবিক

পারমাণব, পারমাণবিক [ pāramāṇaba, pāramāṇabika ] বিণ. পরমাণুসম্বন্ধীয়; পরমাণুজাত, atomic (পারমাণবিক ক্ষেপণাস্ত্র)। [সং. পরমাণু + অ, ইক]।

পারমাণব

পারমাণব, পারমাণবিক [ pāramāṇaba, pāramāṇabika ] বিণ. পরমাণুসম্বন্ধীয়; পরমাণুজাত, atomic (পারমাণবিক ক্ষেপণাস্ত্র)। [সং. পরমাণু + অ, ইক]।

পারস্পরিক

পারস্পরিক [ pārasparika ] বিণ. পরস্পরসংক্রান্ত, উভয়ের মধ্যে (পারস্পরিক বোঝাপড়া)। [সং. পরস্পর + ইক]।

পারশে

পারশে [ pāraśē ] বি. আঁশযুক্ত বাটাজাতীয় ছোটো মাছবিশেষ। [দেশি]।

পারলৌকিক

পারলৌকিক [ pāra-laukika ] বিণ. ১. পরলোকসংক্রান্ত (পারলৌকিক ক্রিয়া); ২. পরলোকের পক্ষে হিতকর। [সং. পরলোক + ইক]।

পারম্পর্য

পারম্পর্য [ pāramparya ] বি. অনুক্রম, ধারাবাহিকতা, পরম্পরা (ঘটনার পরম্পর্য, বংশের পারম্পর্য)। [সং. পরম্পরা + য]।

পারমার্থিক

পারমার্থিক [ pāramārthika ] বিণ. পরমার্থবিষয়ক, ব্রহ্মবিদ্যাবিষয়ক, আধ্যাত্মিক (পারমার্থিক চিন্তা)। [সং. পরমার্থ + ইক]।