পারিষদ

পারিষদ [ pāriṣada ] বি. ১. সভাসদ, সভা-সমিতি ইত্যাদির সদস্য; ২. পার্শ্বচর, মোসাহেব। ☐ বিণ. পরিষদসংক্রান্ত। [সং. পরিষদ্ + অ]।

পারিশ্রমিক

পারিশ্রমিক [ pāri-śramika ] বি. পরিশ্রমের মূল্য, মজুরি। [সং. পরিশ্রম + ইক]।

পারিভাষিক

পারিভাষিক [ pāri-bhāṣika ] বিণ. পরিভাষাসম্বন্ধীয় (পারিভাষিক শব্দাবলি)। [সং. পরিভাষা + ইক]।

পারিব্রজ্য

পারিব্রজ্য [ pāri-brajya ] বি. পরিব্রাজকের আচরণ বা ধর্মপালন, পরিব্রজ্যা। [সং. পরিব্রাজ + য]।

পারিবারিক

পারিবারিক [ pāri-bārika ] বিণ. পরিবারসম্বন্ধীয় (পারিবারিক বন্ধন)। [সং. পরিবার + ইক]।

পারিপার্শ্বিক

পারিপার্শ্বিক [ pāri-pārśbika ] বিণ. চারদিকস্হ, পার্শ্ববর্তী (পারিপার্শ্বিক অবস্হা)। ☐ বি. ১. পারিষদ; ২. (অল.) সূত্রধরের সহচর নট। [সং. পরিপার্শ্ব + ইক]।

পারিপাট্য

পারিপাট্য [ pāri-pāṭya ] বি. ১. গোছগাছ, শৃঙ্খলা; ২. পরিচ্ছন্নতা। [সং. পরিপাটি + য]।

পারিতোষিক

পারিতোষিক [ pāri-tōṣika ] বি. ১. পরিতুষ্ট হয়ে যা দেওয়া হয়; ২. পুরস্কার; ৩. বকশিশ। [সং. পরিতোষ + ইক]।

পারাবত

পারাবত [ pārā-bata ] বি. পায়রা, কপোত। [সং. পার + আ + √ পত্ (=বত্) + অ]।

পারিজাত

পারিজাত [ pāri-jāta ] বি. (মহা.) সমুদ্রমন্হনে উত্পন্ন স্বর্গীয় গাছ বা তার ফল। [সং. পারিন্ (=সমুদ্র) + জাত]।