পার্থব

পার্থব [ pārthaba ] বি. ১. স্হূলতা, পৃথুলতা; ২. বিশালতা, অতিকায়তা। [সং. পৃথু + অ]।

পার্থক্য

পার্থক্য [ pārthakya ] বি. তফাত, প্রভেদ, বিভিন্নতা, বৈসাদৃশ্য। [সং. পৃথক + য]।

পার্থ

পার্থ [ pārtha ] বি. ১. পৃথার (কুন্তী) পুত্র অর্জুন (‘পার্থের রথে কুরুক্ষেত্রে বাজুক পাঞ্চজন্য’: য. সে.); ২. অর্জুনগাছ। [সং. পৃথা + অ]।

পার্টি

পার্টি [ pārṭi ] বি. ১. দল (স্বরাজ্য পার্টি, কংগ্রেস পার্টি); ২. পক্ষ; ৩. পাশ্চাত্য প্রথায় ভোজসভা (পার্টি দেওয়া)। [ইং. party]।

পার্টনার

পার্টনার [ pārṭa-nāra ] বি. অংশীদার; ব্যাবসা কাজকর্ম ইত্যাদিতে সহযোগী। [ইং. partner]।

পার্টটাইম

পার্টটাইম [ pārṭa-ṭāima ] বিণ. আংশিক সময়ের (পার্টটাইম চাকরি)। ☐ বি. আংশিক সময়ের কাজ (একটা পার্টটাইম করে সংসার চালানো যায় না)। [ইং. part-time]।

পার্ট

পার্ট [ pārṭa ] বি. নাটকাভিনয়ে পাত্র-পাত্রীর অভিনেয় অংশ (পার্ট মুখস্হ হয়েছে?)। [ইং. part]।

পার্ক

পার্ক [ pārka ] বি. খেলার বা বেড়ানোর উদ্যান। [ইং. park]।

পারুষ্য

পারুষ্য [ pāruṣya ] বি. পরুষতা, কর্কশতা, রুক্ষ আচরণ, অপ্রিয় বা কর্কশ বাক্য। [সং. পরুষ + য]।

পারুল

পারুল [ pārula ] বি. লালচে রঙের সুগন্ধি ফুলবিশেষ বা তার গাছ। [সং. পাটলী]।