পারমিতা

পারমিতা [ pāra-mitā ] বি. বৌদ্ধধর্ম অনুসারে বুদ্ধত্ব অর্জনের জন্য প্রয়োজনীয় দ্বাদশগুণের অধিষ্ঠাত্রী দেবী। [সং. পারমিতা]।

পারমিট

পারমিট [ pāra-miṭa ] বি. সরকার কর্তৃক নিয়ন্ত্রিত মাল ক্রয় বা বিক্রয়ের কিংবা এক স্হান থেকে অন্য স্হানে মালপত্র পরিবহণের অনুমতিপত্র। [ইং. permit]।

পারবশ্য

পারবশ্য [ pāra-baśya ] বি. পরাধীনতা, পরবশতা। [সং. পরবশ + য]।

পারফিউম

পারফিউম [ pāra-phiuma ] বি. ১. সুগন্ধ; ২. সুগন্ধযুক্ত এসেন্স। [ইং. perfume]।

পারদেশ্য

পারদেশ্য [ pāra-dēśya ] বিণ. ১. প্রবাসী, বিদেশে বসবাসকারী; ২. বিদেশাগত; ৩. বিদেশি। [সং. পরদেশ + য]।

পারদার্য

পারদার্য [ pāradārya ] বি. পরস্ত্রীগমন, ব্যভিচার, পরস্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক। [সং. পরদার + য]।

পারদারিক

পারদারিক [ pāra-dārika ] বিণ. বি. পরস্ত্রীকে সম্ভোগকারী। [সং. পরদার + ইক]।

পারদ

পারদ [ pārada ] বি. তরল ধাতুবিশেষ, পারা, mercury. [সং. পার + √ দা + অ]।

পারত্রিক

পারত্রিক [ pāratrika ] বিণ. পরলোকসংক্রান্ত, পারলৌকিক (পারত্রিক কল্যাণ)। [সং. পরত্র + ইক]। তু. বিপ. ঐহিক।

পারতপক্ষে

পারতপক্ষে [ pārata-pakṣē ] ক্রি-বিণ. পারলে, সম্ভব হলে (সেখানে আমি পারতপক্ষে যাই না)। [বাং. পারত < সং. পারক + পক্ষে]।