প প্রতিহত প্রতিহত [ prati-hata ] বিণ. ১. বাধাপ্রাপ্ত (অপচেষ্ঠা প্রতিহত); ২. আঘাতপ্রাপ্ত, আহত; ৩. নিবারিত; ৪. ব্যাহত। [সং. প্রতি + √ হন্ + ত]।
প প্রতিহনন প্রতিহনন [ prati-hanana ] বি. ১. হত্যাকারীকে বধ; ২. হত্যার জবাবে হত্যা, পালটা হত্যা। [সং. প্রতি + হনন]।
প প্রতিসৃষ্ট প্রতিসৃষ্ট [ prati-sṛṣṭa ] বিণ. ১. নিক্ষিপ্ত; ২. বিক্ষিপ্ত; ৩. প্রত্যাখ্যাত। [সং. প্রতি + √ সৃজ্ (=বিসর্জন) + ত]।
প প্রতিসারী প্রতিসারী [ prati-sārī ] (-রিন্) বিণ. বিপরীতগামী বা প্রতিকূলগামী। [সং. প্রতি + √ সৃ + ইন্]।
প প্রতিসর্গ প্রতিসর্গ [ prati-sarga ] বি. ১. ব্রহ্মার সৃষ্টিকার্যের পর তাঁর মানসপুত্রদের দ্বারা সৃষ্টি; ২. প্রলয়, মহাপ্রলয়। [সং. প্রতি + সর্গ (=স়ৃষ্টি)]।
প প্রতিশ্রয় প্রতিশ্রয় [ prati-śraẏa ] বি. ১. সভা, সভাগৃহ; ২. যজ্ঞশালা; ৩. পাত্র, আধার। [সং. প্রতি + √ শ্রি + অ]।
প প্রতিশোধ প্রতিশোধ [ prati-śōdha ] বি. ১. অন্যায়ের প্রত্যুত্তরে অন্যায়কারীর ক্ষতিসাধন; ২. প্রতিহিংসা। [সং. প্রতি + শোধ]।