প্রতিশব্দ

প্রতিশব্দ [ prati-śabda ] বি. ১. সমার্থক শব্দ, একই অর্থবোধক শব্দ; ২. প্রতিধ্বনি। [সং. প্রতি + শব্দ]।

প্রতিরব

প্রতিরব [ pratiraba ] বি. প্রতিধ্বনি। [সং. প্রতি + রব]।

প্রতিমূর্তি

প্রতিমূর্তি [ prati-mūrti ] বি. ১. প্রতিকৃতি; ২. অনুরূপ মূর্তি বা চেহারা; ৩. প্রতিমা। [সং. প্রতি + মূর্তি]।

প্রতিমূহুর্ত

প্রতিমূহুর্ত [ prati-mūhurta ] ক্রি-বিণ. প্রতিক্ষণ, সর্বদা। [সং. প্রতি + মুহুর্ত]।

প্রতিমুখ

প্রতিমুখ [ prati-mukha ] বি. ১. অভিমুখ; ২. সম্মুখ। [সং. প্রতি + মুখ]।

প্রতিমা

প্রতিমা [ pratimā ] বি. ১. প্রতিমূর্তি, প্রতিকৃতি; ২. ঈশ্বরের কোনো রূপের সাদৃশ্যকল্পনায় গঠিত বা নির্মিত দেবমূর্তি; ৩. বিগ্রহ, মূর্তরূপ (সৌন্দর্যের প্রতিমা)। [সং. প্রতি + √ মা + অ + আ]।

প্রতিমুক্ত

প্রতিমুক্ত [ prati-mukta ] বিণ. ১. মুক্ত; ২. বন্ধনযুক্ত; ৩. পরিত্যক্ত। [সং. প্রতি + মুক্ত]।

প্রতিম

প্রতিম [ -pratima ] বিণ. (অন্য শব্দের শেষে যুক্ত হয়ে) তুল্য, সদৃশ (অগ্রজপ্রতিম, প্রাণপ্রতিম)। [সং. প্রতি + √ মা + অ]।

প্রতিভূ

প্রতিভূ [ pratibhū ] বি. ১. প্রতিনিধি (‘বৌদ্ধ সংস্কৃতি প্রাচ্য সভ্যতার প্রতিভূ’: রবীন্দ্র); ২. জামিন। [সং. প্রতি + √ ভূ + ক্বিপ্]।

প্রতিভাসিত

প্রতিভাসিত বিণ. ব্যক্ত, প্রকাশিত; শোভিত; প্রভাযুক্ত; দীপ্ত।