প্রত্যগাত্মা
প্রত্যগাত্মা [ pratyagātmā ] বি. পরমাত্মা, অন্তর্যামী; জীবাত্মা। [সং. প্রত্যক্ + আত্মন্]।
প্রতিহিংসা
প্রতিহিংসা [ prati-hiṃsā ] বি. ১. হিংসার বদলে হিংসা; ২. প্রতিশোধ; ৩. বৈরনির্যাতন, শত্রুতাকারীর প্রতি শত্রুতাচরণ। [সং. প্রতি + হিংসা]।
প্রতিহর্তা
প্রতিহর্তা [ prati-hartā ] (-র্তৃ) বিণ. বি. ১. প্রত্যাঘাতকারী; ২. নিবারণকারী। [সং. প্রতি + √ হৃ + তৃ]।
প্রতিহন্তা
প্রতিহন্তা [ prati-hantā ] (-ন্তৃ) বিণ. বি. হত্যাকারী বা আঘাতকারীকে যে বধ করে। [সং. প্রতি + হন্তৃ]।