পুনর্মুদ্রণ

পুনর্মুদ্রণ [ punarmudraṇa ] বি. পুস্তক ইত্যাদি পুনরায় ছাপানো। [সং. পুনঃ + মুদ্রণ]।

পুনর্বিচার

পুনর্বিচার [ punarbicāra ] বি. একবার বিচারের পর নতুন করে বিচার; নতুন করে বিবেচনা, retrial, reconsideration. [সং. পুনঃ + বিচার]। পুনর্বিচার্য বিণ. পুনরায় বিচারের বা বিবেচনার যোগ্য।

পুনর্মিলন

পুনর্মিলন [ punarmilana ] বি. বিচ্ছেদের পর আবার মিলন। [সং. পুনঃ + মিলন]। বিণ. পুনর্মিলিত।

পুনর্ভূ

পুনর্ভূ [ punarbhū ] বি. ১. বিধবা হওয়ার পর পুনরায় বিবাহিতা নারী; ২. বাগ্দত্তা হওয়ার পর অন্যের সঙ্গে বিবাহিতা নারী। [সং. পুনর্ + √ ভূ + ক্বিপ্]।

পুনর্ভব

পুনর্ভব [ punarbhaba ] বিণ. পুনরায় বা আবার উত্পন্ন বা জাত। ☐ বি. ১. পুনর্জন্ম, জন্মান্তর; ২. নখ। [সং. পুনর্ + √ ভূ + অ]।

পুনর্বিবেচনা

পুনর্বিবেচনা [ punarbibēcanā ] বি. নতুন করে বিবেচনা। [সং. পুনঃ + বিবেচনা]।

পুনর্বিবাহ

পুনর্বিবাহ [ punarbibāha ] বি. একবার বিবাহের পর আবার বিবাহ (হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন)। [সং. পুনঃ + বিবাহ]।

পুনর্বাসন

পুনর্বাসন [ punarbāsana ] বি. স্থায়ী বাসস্হান ত্যাগ করে যে অন্যত্র বাস করতে এসেছে তার নতুন জায়গায় বাসের ব্যবস্হা করা (উদ্বাস্তু-পুনর্বাসন)। [সং. পুনর্ + √ বস্ + ণিচ্ + অন]।