পোষ্টা

পোষ্টা [ pōṣṭā ] (-ষ্টৃ) বিণ. পোষক, যে পালন করে, প্রতিপালক। [সং. √ পুষ্ + তৃ]।

পোষড়া

পোষড়া [ pōṣaḍ়ā ] বি. পৌষপার্বণ। [বাং. পোষ১ + ড়া]।

পোলা

পোলা [ pōlā ] বি. (আঞ্চ.) ছেলে, পুত্র। [দেশি]।

পোলভল্ট

পোলভল্ট [ pōla-bhalṭa ] বি. লম্বা বাঁশের দণ্ডের সাহায্যে উচ্চলম্ফন। [ইং. polevault]।

পোলট্টি

পোলট্টি [ pōlaṭṭi ] বি. ১. গৃহপালিত হাঁস-মুরগি; ২. (বাং.) হাঁস মুরগি পালনকেন্দ্র। [ইং. poultry]।

পোয়াল

পোয়াল [ pōẏāla ] বি. খড়, বিচালি। [সং. পলাল]।

পোয়াতি

পোয়াতি [ pōẏāti ] বি. ১. গর্ভিণী, অন্তঃসত্ত্বা নারী; ২. নবজাত সন্তানের জননী। [সং. পোতবতী (পোত=শিশু)]।

পোট

পোট [ pōṭa ] বি. ১. সদ্ভাব, ভালোবাসা; ২. মনের বা মতের মিল। [বাং. √ পট্ + অ]। পটা দ্র।

পোগণ্ড

পোগণ্ড [ pōgaṇḍa ] বিণ. ১. পাঁচ থেকে পনেরো কিংবা ছয় থেকে দশ বত্সব বয়স্ক; ২. অপোগণ্ড; ৩. বিকলাঙ্গ। [সং. পৌগণ্ড]।