প পৌর্ণমাসী পৌর্ণমাসী [ paurṇa-māsī ] বি. ১. পূর্ণিমাতিথি (‘পৌর্ণমাসীর চন্দ্রমা জাগে’: সু.দ.); ২. বৈষ্ণসাহিত্যে বর্ণিত বর্ষীয়সী নারী; ৩. বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। [সং. পূর্ণমাস + অ + ঈ]।
প পৌরুষেয় পৌরুষেয় [ pauruṣēẏa ] বিণ. ১. পুরুষসম্বন্ধীয়; ২. মানবিক; ৩. মনুষ্যকৃত (বেদ অপৌরুষেয়)। [সং. পুরুষ + এয়]।
প পৌরুষ পৌরুষ [ pauruṣa ] বি. ১. পুরুষোচিত ভাব বা আচরণ; ২. পুরুষকার; ৩. তেজ, বীর্য, পরাক্রম; ৪. পুরুষত্ব। [সং. পুরুষ + অ]।
প পৌরব পৌরব [ pauraba ] বিণ. পুরুরাজের বংশজাত। ☐ বি. কৌরব পাণ্ডব ইত্যাদি কুলের বংশধর। [সং. পুরু + অ]।
প পৌরপ্রধান পৌরপ্রধান [ paura-pradhāna ] বি. পুরসভার প্রধান অর্থাত্ মেয়র বা চেয়ারম্যান। [সং. পৌর + প্রধান]।
প পোষ্টাই পোষ্টাই [ pōṣṭāi ] বিণ. পুষ্টিকর। ☐ বি. পুষ্টি; পুষ্টিকর বা বলকারক ওষুধ। [সং. পুষ্ঠ + বাং. আই]।