প্যারা

প্যারা [ pyārā ] বি. গদ্যরচনার বিভাগবিশেষ, অনুচ্ছেদ। [ইং. paragraph]।

প্যাণ্ডেল

প্যানডেল, প্যাণ্ডেল [ pyāna-ḍēla, pyāṇḍēla ] বি. সভা, পূজা, প্রদর্শনী প্রভৃতির জন্য অস্হায়ী মণ্ডপ। [তা. পণ্ডাল]।

প্যানডেল

প্যানডেল, প্যাণ্ডেল [ pyāna-ḍēla, pyāṇḍēla ] বি. সভা, পূজা, প্রদর্শনী প্রভৃতির জন্য অস্হায়ী মণ্ডপ। [তা. পণ্ডাল]।

প্যাতপেতে

প্যাতপেতে [ pyāta-pētē ] বিণ. অত্যন্ত নরম ও পাতলা; তলতলে। [ধ্বন্যা.]।

প্যাডেল

প্যাডেল [ pyāḍēla ] বি. পায়ের চাপ দিয়ে যন্ত্র বা যান চালাবার পাদানবিশেষ। [ইং. paddle]।

পৌলোমী

পৌলোমী [ paulōmī ] বি. পুলোমা দৈত্যের কন্যা, ইন্দ্রপত্নী শচী। [সং. পুলোমন্ + অ + ঈ]।

পৌলস্ত্য

পৌলস্ত্য [ paulastya ] বি. পুলস্ত্যমুনির পুত্র অর্থাত্ কুবের রাবণ কুম্ভকর্ণ ও বিভীষণ। [সং. পুলস্ত্য + অ]।

পৌর্বাহ্নিক

পৌর্বাহ্নিক [ paurbāhnika ] বিণ. পূর্বাহ্নকালীন; পূর্বাহ্নসম্বন্ধীয়, প্রাতঃকাল সম্বন্ধীয়। [সং. পূর্বাহ্ন + ইক]।

পৌর্বাপর্য

পৌর্বাপর্য [ paurbāparya ] বি. ১. পূর্বাপর-সম্বন্ধ; ২. ক্রম-পরম্পরা (ঘটনার পৌর্বাপর্য বিচার)। [সং. পূর্বাপর + য]।

পৌরোহিত্য

পৌরোহিত্য [ paurō-hitya ] বি. ১. পুরোহিতের বৃত্তি, পুরোহিতগিরি, যাজন; ৩. সভাপতিত্ব, নেতৃত্ব (সভায় পৌরোহিত্য করা)। [সং. পুরোহিত + য]।