পোক্ত

পোক্ত [ pōkta ] বিণ. ১. মজবুত, দৃঢ় (পোক্ত বাড়ি); ২. পরিপক্ব, অভিজ্ঞ (পোক্ত লোক)। [ফা. পুখ্তহ্]।

পোখরাজ

পোখরাজ [ pōkha-rāja ] বি. মণিবিশেষ, পুষ্পরাগমণি, topaz. [হি. পুখরাজ]।

পোঁটা

পোঁটা [ pōnṭā ] বি. ১. নাড়ি, অন্ত্র, আঁত (মাচের পোঁটা); ২. শ্লেষ্মা (নাকের পোঁটা); ৩. (আল. অনাদরে) ছোটো ছেলে। [দেশি]।

পোঁটলা

পোঁটলা [ pōn̐ṭalā ] বি. বড়ো পুঁটলি, বোঁচকা, গাঁটরি (পোঁটলা বাঁধা)। [সং. পোট্টলি]।

পোঁছ

পোঁছ [ pōn̐cha ] বি. ঝাড়া বা ঝাড়াই; মোছা (ঝাড়পোঁছ)। [বাং. √ পুঁছ +অ]।

পৈতামহ

পৈতামহ [ paitāmaha ] বিণ. পিতামহসম্বন্ধীয় (পৈতামহ সূত্রে প্রাপ্ত)। [সং. পিতামহ + অ]।

পেস্ট

পেস্ট [ pēsṭa ] বি. দাঁত মাজার নরম থকথকে উপকরণবিশেষ বা ওইজাতীয় অন্য পদার্থ। [ইং. paste]।

পেষাই

পেষাই [ pēṣāi ] বি. ১. পেষণ, চূর্ণন (গম পেষাই করা); ২. পেষণের মজুরি। [বাং. পেষা + আই]।

পেষা

পেষা [ pēṣā ] বি. পেষণ, মর্দন (গম পেষা)। [সং. √ পিষ্ + বাং. আ]। পিষা, পেষা [ piṣā, pēṣā ] ক্রি. বি. 1 বাটা (মশলা পেষা, জাঁতায় পেষা); 2 দলিত করা, মর্দিত বা মর্দন করা; 3 চূর্ণিত করা; 4 (আল.) পীড়ন করা (আমাকে একেবারে পিষে মারছে)। [সং. √ পিষ্ + বাং. আ]। পিষানো, পেষানো ক্রি. বি. অন্যের দ্বারা পেষাই করা।

পেষক

পেষক [ pēṣaka ] বিণ. পেষণকারী। [সং. √ পিষ্ + অক]।