প পশরা পশরা, পসরা [ paśarā, pasarā ] বি. ১. বিক্রয়যোগ্য দ্রব্য, পণ্যদ্রব্য, বেসাত; ২. বিক্রয়যোগ্য দ্রব্যের স্তূপ, বোঝা বা ঝুড়ি (‘কে ছুটেছিস পসরা লয়ে’: রবীন্দ্র)। [সং. প্রসর]।
প পশম পশম [ paśama ] বি. ১. মেষাদি পশুর লোম, ঊর্ণা; ২. উল। [ফা. পশ্ম্]। পশমি বিণ. পশমের তৈরি। পশমিনা বি. পশমের তৈরি দামি কাপড়বিশেষ (‘ধানী পশমিনা বুকে তার’: জী. দা.)।
প পসলা পশলা, পসলা [ paśalā, pasalā ] বি. একবারের বর্ষণ বা বৃষ্টি (দুপশলা বৃষ্টি হল)। [তু. মরা. পহাল]।
প পশলা পশলা, পসলা [ paśalā, pasalā ] বি. একবারের বর্ষণ বা বৃষ্টি (দুপশলা বৃষ্টি হল)। [তু. মরা. পহাল]।
প পলাশ পলাশ [ palāśa ] বি. ১. লাল ফুলবিশেষ বা তার গাছ, কিংশুক (‘রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে’: রবীন্দ্র); ২. ফুলগাছের পাতা বা ফুলের পাপড়ি (পদ্মপলাশ লোচন)। [সং. পলাশ + অ]।
প পশা পশা [ paśā ] ক্রি. (কাব্যে) প্রবেশ করা (‘কানের ভিতর দিয়া মরমে পশিল গো’: চণ্ডী; ‘কি ছলে পশিলা রক্ষোরাজপুরে আজ’: মধু.)। [< বাং. প্রবেশা]।