প্রত্যানয়ন
প্রত্যানয়ন [ pratyānaẏana ] বি. ফিরিয়ে আনা, পুনরায় আনয়ন। [সং. প্রতি + আনয়ন]। প্রত্যানীত বিণ. ফিরিয়ে আনা হয়েছে বা আবার আনা হয়েছে এমন।
প্রতিবিধিত্সা
প্রতিবিধিত্সা [ prati-bidhitsā ] বি. প্রতিকার বা প্রতিবিধানের ইচ্ছা। [সং. প্রতি + বি + √ ধা + সন্ + অ + আ]।
প্রতিবাক্য
প্রতিবাক্য [ prati-bākya ] বি. ১. উত্তর; ২. প্রত্যুত্তর; ৩. প্রতিকূল বাক্য। [সং. প্রতি + বাক্য]।
প্রতিবস্তুপমা
প্রতিবস্তুপমা [ prati-bastupamā ] বি. উপমান বা উপমেয়ের সাধারণ ধর্মের পার্থক্য সত্ত্বেও সাদৃশ্য বোধগম্য হয় এণন অর্থালংকারবিশেষ। [সং. প্রতিবস্তু + উপমা]।