প পশ্বাচার পশ্বাচার [ paśbācāra ] বি. ১. শুদ্ধাচারী তান্ত্রিক সাধকের আচারবিশেষ; ২. পশুর মতো আচরণ। [সং. পশু + আচার]। পশ্বাচারী (-রিন্) বিণ. পশ্বাচার করে এমন।
প পল্বল পল্বল [ palbala ] বি. বিল ডোবা প্রভৃতি ক্ষুদ্র জলাশয় (‘পঙ্কিল যত পল্বলে আজ শোনো কল্লোল বন্যাজলে’: স.দ.)। [সং. √ পল্ + বল]।
প পোলো পলুই, পোলো১ [ palui, pōlō ] বি. বাঁশের সরু কাঠি দিয়ে তৈরি ঝুড়ির আকারের মাছ ধরার যন্ত্রবিশেষ। [সং. পলব]। পোলো২ [ pōlō ] বি. ঘোড়ায় চড়ে হকির মতো খেলা। [ইং. polo]।
প পলুই পলুই, পোলো [ palui, pōlō ] বি. বাঁশের সরু কাঠি দিয়ে তৈরি ঝুড়ির আকারের মাছ ধরার যন্ত্রবিশেষ। [সং. পলব]।
প পসরা পশরা, পসরা [ paśarā, pasarā ] বি. ১. বিক্রয়যোগ্য দ্রব্য, পণ্যদ্রব্য, বেসাত; ২. বিক্রয়যোগ্য দ্রব্যের স্তূপ, বোঝা বা ঝুড়ি (‘কে ছুটেছিস পসরা লয়ে’: রবীন্দ্র)। [সং. প্রসর]।