প পাউণ্ড পাউণ্ড [ pāuṇḍa ] বি. ১. ওজনের পরিমাণবিশেষ, ৪৫৪ গ্রাম ওজন; ২. ইংল্যাণ্ডের মুদ্রাবিশেষ। [ইং. pound]।
প পাউডার পাউডার [ pāu-ḍāra ] বি. ১. চূর্ণ, গুঁডো; ২. সুরভিত চূর্ণ অঙ্গরাগবিশেষ; ৩. গুঁড়ো ওষুধ। [ইং. powder]।
প পাইক পাইক [ pāika ] বি. ১. পদাতিক সৈনিক; ২. লাঠিয়াল (পাইক দিয়ে মারা হল); ৩. পেয়াদা। [সং. পদাতিক > প্রাকৃ. পাইক্ক]।
প পাই পাই [ pāi ] বি. ১. সিকিভাগ, পোয়া অংশ; ২. বর্তমানে অপ্রচলিত ভারতীয় মুদ্রাবিশেষ; ৩. (আল.) সামান্য অংশ (তার দ্বারা পাই পয়সার উপকার হবে না)। [সং. পাদ]।
প পসুরি পসুরি [ pasuri ] বি. ১. পাঁচ সের ওজন; ২. পাঁচ সের ওজনের বাটখারা। ☐ বিণ. পাঁচ সের ওজনের (দুই পসুরি গম)। [সং. পঞ্চ > প + বাং. সেরি > সুরিতু. হি. পসেরা (=পাচ সের)]।
প পশ্চিমি পশ্চিমি [ paścimi ] বিণ. পশ্চিমদেশীয়; পশ্চিম দিকের (কবিতায় পশ্চিমি প্রভাব)। [সং. পশ্চিম + বাং. ই]।