প পাকল পাকল [ pākala ] বি. ১. আগুন; ২. জ্বররোগবিশেষ। ☐ বিণ. ১. পাকা (গাছের পাকল পাতা); ২. লাল, অগ্নিবর্ণ (পাকল চক্ষু)। [সং. পাক + √ লা + অ]।
প পাঁচালি পাঁচালি [ pān̐cāli ] বি. ১. বাংলা গীতিকাব্যবিশেষ; ২. (ব্যঙ্গে) বিরক্তকর দীর্ঘ কাহিনি; ৩. ছড়াগান বা গীতাভিনয়বিশেষ। [সং.পাঞ্চালিকা]।