পাগলাঘণ্টি
পাগলাঘণ্টি [ pāgalā-ghaṇṭi ] বি. জেলখানা কয়েদখানা হাসপাতাল প্রভৃতিতে বিপদের সংকেতসূচক ঘণ্টাধ্বনি। [বাং. পাগলা + সং. ঘণ্টা + বাং. ই]।
পাকিস্তানি
পাকিস্তানি [ pākistāni ] বি. পাকিস্তানবাসী। ☐ বিণ. পাকিস্তানের (পাকিস্তানি রীতি); পাকিস্তানসম্বন্ধীয়। [ফা. পাক-ই স্তান + বাং. ই]।