প পরাগত সমীভবন পরাগত সমীভবন বি. (ভাষাতত্ত্বে) পশ্চাদ্বতী ধ্বনির প্রভাবে পূর্বধ্বনির পরিবর্তন, regresive assimilation যথা ধম্ম < ধর্ম, তজ্জন্য < তত্জন্য।
প পরাগত পরাগত1 [ parā-gata1 ] বিণ. 1 ব্যাপ্ত; 2 যুক্ত; 3 বিকশিত। [সং. পরা2 + √ গম্ +ত]। পরাগত2 [ parāgata2 ] বিণ. 1 প্রত্যাগত; 2 পিছনে বা পরে আগত। [সং. পরা2 + আগত]। পরাগত সমীভবন বি. (ভাষাতত্ত্বে) পশ্চাদ্বতী ধ্বনির প্রভাবে পূর্বধ্বনির পরিবর্তন, regresive assimilation যথা ধম্ম < ধর্ম, তজ্জন্য < তত্জন্য।
প পরাগ পরাগ [ parāga ] বি. ফুলের রেণু, পুষ্পরজ, pollen [সং. পরা2 + √গম্ + অ]। পরাগকেশর বি. ফুলের যে কেশরে পরাগ থাকে, stamen. পরাগধানী বি. পরাগকেশরের শীর্ষভাগ-যেখানে পরাগ থাকে, anther (বি.প.)। পরাগমিলন বি. ফুলের গর্ভকেশরে পরাগ ছড়ানো, pollination (বি. প.)। পরাগিত বিণ. পরাগযুক্ত, pollinated (বি. প.)। পরাগস্হলী বি. পরাগধানীর কোটর যার মধ্যে পরাগ থাকে, plooen-sac (বি.প.)।
প পরাক্রান্ত পরাক্রান্ত [ parā-krānta ] বিণ. পরাক্রমশালী, তেজী, বীরত্বপূর্ণ। [সং. পরা2 + √ ক্রম্ + ত]। স্ত্রী. পরাক্রান্তা।