প

পরাক্রমশালী

পরাক্রমশালী (-লিন্) বিণ. বলশালী, তেজী, বীরত্বপূর্ণ (পরাক্রমশালী রাজা) বি. পরাক্রমশালিতা।
প

পরাক্রম

পরাক্রম [ parā-krama ] বি. বল, বিক্রম, বীরত্ব, দাপট [সং. পরা2 + √ক্রম্ + অ]। পরাক্রমশালী (-লিন্) বিণ. বলশালী, তেজী, বীরত্বপূর্ণ (পরাক্রমশালী রাজা) বি. পরাক্রমশালিতা।
প

পরাকৃত

পরাকৃত [ parā-kṛta ] বিণ. 1 ঘৃণা বা অবজ্ঞা করা হয়েছে এমন, উপেক্ষিত, অবহেলিত; 2 প্রত্যাখ্যাত। [সং. পরা2 + √কৃ + ত]।
প

পরাকাষ্ঠা

পরাকাষ্ঠা [ parā-kāṣṭhā ] বি. চরম উত্কর্ষ, চরম সীমা, চুড়ান্ত (‘মুখের ভাবে বিনয়ের পরাকাষ্ঠা’: রবীন্দ্র)। [সং. পরা3 + কাষ্ঠা (সীমা)]।
প

পরাকরণ

পরাকরণ [ parā-karaṇa ] বি. 1 ঘৃণা করা অবহেলা; 2 প্রত্যাখান। [পরা2 + কৃ + অন]। বিণ. পরাকৃত।
প

পরানো

পরানো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
প

পরহিতৈষী

পরহিতৈষী [ para-hitaiṣī ] (-ষিণ্) বিণ. অপরের উপকার করতে ইচ্ছুক; অপরের মঙ্গলাকাঙ্ক্ষী; অপরের মঙ্গল চায় এমন। [সং. পর3 + হিতৈষী]।
প

পরহিতৈষণা

পরহিতৈষণা [ para-hitaiṣaṇā ] বি. পরোপকারের ইচ্ছা বা চেষ্ঠা। [সং. পর3 + হিতৈষণ্য]।