প পরাৎপর পরাত্পর (পরাৎপর) [ parāt-para ] বিণ. শ্রেষ্ঠ অপেক্ষাও শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। ☐ বি. পরমেশ্বর। [সং. পরাত্ (শ্রেষ্ঠ হতে) + পর (শ্রেষ্ঠ)]। স্ত্রী. পরাত্পরা।
প পরাজয় পরাজয় [ parā-jaẏa ] বি. হার, পরাভব। [সং. পরা2 + √জি + অ]। পরাজিত বিণ. পরাভূত, হেরে গেছে এমন। স্ত্রী পরাজিত। পরাজেয় বিণ. যাকে হারানো যায়।
প পরাঙমুখ পরাঙ্মুখ, পরাঙ্-মুখ [ parāṅmukha, parāṅ-mukha ] বিণ. 1 মুখ ফিরিয়ে রয়েছে এমন, বিমুখ (সাহায্যদানে পরাঙ্মুখ); 2 নিবৃত্ত (সত্যভাষণে আমি পরাঙ্মুখ নই)। [সং. পরাক্ (=বিপরীত দিকে) মুখ]।
প পরাঙ্মুখ পরাঙ্মুখ, পরাঙ্-মুখ [ parāṅmukha, parāṅ-mukha ] বিণ. 1 মুখ ফিরিয়ে রয়েছে এমন, বিমুখ (সাহায্যদানে পরাঙ্মুখ); 2 নিবৃত্ত (সত্যভাষণে আমি পরাঙ্মুখ নই)। [সং. পরাক্ (=বিপরীত দিকে) মুখ]।