প পরান্ন পরান্ন [ parānna ] বি. পরের অন্ন অর্থাত্ যে অন্নের অধিকারী বা রন্ধনকারী অন্য কেউ। [সং. পর3 + অন্ন]। পরান্নজীবী (-বিন্) বিণ. পরের অন্ন খেয়ে জীবনধারণ করে এমন। পরান্নপুষ্ট বিণ. পরের অন্নে প্রতিপালিত ও পুষ্ট। পরান্নভোজী (-জিন্) বিণ. পরান্নভোজনকারী; পরোপজীবী।
প পরাধিকার পরাধিকার [ parādhi-kāra ] বি. 1 অপরের অধিকার, যেখানে নিজের অধিকার নেই (পরাধিকার চর্চা); 2 আনুগত্য, পরাধীনতা, অন্যের বাধ্যতা (এ দেশ আর কতকাল পরাধিকারে থাকবে)। [সং. পর3 + অধিকার]।