প পরিভ্রমণ পরিভ্রমণ [ pari-bhramaṇa ] বি. 1 চারদিকে ভ্রমণ, প্রদক্ষিণ; 2 পর্যটন (বহু পথ পরিভ্রমণ করে ক্লান্ত)। [সং. পরি + ভ্রমণ]।
প পরিভাষা পরিভাষা [ pari-bhāṣā ] বি. বিশেষ অর্থে নির্দিষ্ট শব্দ বা সংজ্ঞা, technical word. [সং. পরি + ভাষা]। পরিভাষিত বিণ. 1 পরিভাষার সাহায্যে ব্যক্ত; 2 বিজ্ঞাপিত।
প পরিভাষণ পরিভাষণ [ pari-bhāṣaṇa ] বি. 1 কথাবার্তা, কথোপকথন, আলাপ; 2 কটূক্তি, নিন্দা, তিরস্কার। [সং. পরি + √ ভাষ্ + অন]।
প পরিভাবা পরিভাবা [ pari-bhābā ] ক্রি. (প্রা. কাব্যে) বিশেষভাবে ভেবে দেখা বা বিচার করা (‘হেন পরিভাবি রাধা’: শ্রীকৃষ্ণ)। [সং. পরি + √ ভাবি]।
প পরিভব পরিভব1 [ pari-bhaba1 ] বি. পরাভব, পরাজয়, হার। [সং. পরি +√ ভূ + অ]। পরিভব2 [ pari-bhaba2 ] বি. 1 তিরস্কার, কটূক্তি; 2 অনাদর; অবজ্ঞা। [সং. পরি + √ ভূ + অ]।