প

পরিমার্জনা

পরিমার্জনা [ pari-mārjanā ] বি. 1 পরিষ্করণ, পরিষ্কার করা; 2 সংস্কার করা, ত্রুটি সংশোধন (গ্রন্হাদির পরিমার্জনা); 3 পরিশীলন, চর্চা, অনুশীলন। [সং. পরি + মার্জনা]। পরিমার্জিত বিণ. পরিষ্কৃত; সংস্কার করা হয়েছে এমন।
প

পরিমাপক

পরিমাপক বি. বিণ. পরিমাপকারী; জরিপকারী, surveyor.
প

পরিমাপ

পরিমাপ [ pari-māpa ] বি. 1 পরিমাণ-নির্ধারণ, মাপন; 2 পরিমাণ, মাপ (টাকা দিয়ে এর পরিমাপ করা যায় না); 3 জরিপ (জমির আয়তন পরিমাপ করা), survey (স.প.)। [সং. পরি + মাপ]। পরিমাপক বি. বিণ. পরিমাপকারী; জরিপকারী, surveyor. পরিমাপন বি. পরিমাপ-নির্ধারণ।
প

পরিমাণফল

পরিমাণফল বি. পরিমাপের ফল, ক্ষেত্রফল, বর্গফল, ঘনফল।
প

পরিমাণ

পরিমাণ [ parimāṇa ] বি. 1 মাপ, ওজন, মাত্রা (দুধের পরিমাণ, কণাপরিমাণ, পরিমাণবোধ); 2 সংখ্যা (কী পরিমাণ লোক যে গিয়েছিল তা কী বলব!); 3 গুরুত্ব; 4 বিস্তার। [সং. পরি + মান1]। পরিমাণফল বি. পরিমাপের ফল, ক্ষেত্রফল, বর্গফল, ঘনফল।
প

পরিমল

পরিমল [ pari-mala ] বি. 1 (চন্দন ফুল ইত্যাদির) মর্দনজনিত বা পেষণজনিত সুগন্ধ; 2 ফুল চন্দনাদির সুগন্ধ (‘পরিমল লোভে অলি আসিয়া জুটিল’: তর্কা.)। [সং. পরি + √ মল্ +অ]।
প

পরিমণ্ডিত

পরিমণ্ডিত [ pari-maṇḍita ] বিণ. বিশেষভাবে অলংকৃত বা সজ্জিত (পরিমণ্ডিত পূজামণ্ডপ)। [সং. পরি + মণ্ডিত]।
প

পরিমণ্ডল

পরিমণ্ডল [ pari-maṇḍala ] বি. 1 মণ্ডল; 2 পরিধি; 3 পরিবেষ্টন, ঘের; 4 চারদিকের অবস্হা (সাংস্কৃতিক পরিমণ্ডল)। ☐ বিণ. বর্তুলাকার, গোলাকার। [সং. পরি + মণ্ডল]।
প

পরিভ্রষ্ট

পরিভ্রষ্ট [ pari-bhraṣṭa ] বিণ. 1 বিচ্যুত; 2 পতিত বা স্খলিত; নষ্ট। [সং. পরি + ভ্রষ্ট]।