প

পরিব্রাজন

পরিব্রাজন [ pari-brājana ] বি. সন্ন্যাসীর নানা স্হানে ভ্রমণ বা পর্যটন। [সং. পরি + √ ব্রজ্ + অন]।
প

পরিব্রাজক

পরিব্রাজক [ pari-brājaka ] বি. 1 অনবরত পর্যটনকারী ভিক্ষু বা সন্ন্যাসী; 2 পর্যটক। [সং. পরি + √ ব্রজ্ + অক]। স্ত্রী. পরিব্রাজিকা।
প

পরিব্রজ্যা

পরিব্রজ্যা [ pari-brajyā ] বি. 1 প্রব্রজ্যা, সন্ন্যাস (সংসার ছেড়ে পরিব্রজ্যা গ্রহণ); 2 ধর্মার্থে তীর্থভ্রমণ (পরিব্রজ্যায় বার হওয়া)। [সং. পরি + √ ব্রজ্ + য + আ]।
প

পরিব্যাপ্ত

পরিব্যাপ্ত [ pari-byāpta ] বিণ. সমস্ত দিকে ব্যাপ্ত বা বিস্তৃত (দুর্নীতি সমাজের সর্বস্তরে পরিব্যাপ্ত)। [সং. পরি + ব্যাপ্ত]। পরিব্যাপ্তি বি. চতুর্দিকে বিস্তৃতি।
প

পরিব্যক্ত

পরিব্যক্ত [ pari-byakta ] বিণ. সম্পূর্ণ ব্যক্ত বা প্রকাশিত (রচনার মধ্যেই রচয়িতার শিল্পবোধ পরিব্যক্ত)। [সং. পরি + ব্যক্ত]।
প

পরিবেষ্টিত

পরিবেষ্টিত বিণ. 1 ঘেরা (প্রাচীর পরিবেষ্টিত); 2 ঘেরাও-করা (আত্মীয়পরিজন পরিবেষ্টিত, শত্রু পরিবেষ্টিত)।
প

পরিবেষ্টন

পরিবেষ্টন [ pari-bēṣṭana ] বি. 1 আবেষ্টন, ঘের; 2 ঘেরাও করা; 3 অবরোধ; 4 প্রদক্ষিণ; 5 (বিরল) পরিবেশ। [সং. পরি + বেষ্টন]। পরিবেষ্টনী বি. ঘের, আবেষ্টন; প্রতিবেশ। পরিবেষ্টিত বিণ. 1 ঘেরা (প্রাচীর পরিবেষ্টিত); 2 ঘেরাও-করা (আত্মীয়পরিজন পরিবেষ্টিত, শত্রু পরিবেষ্টিত)।