পাথর
পাথর [ pāthara ] বি. 1 ভূত্বকে মাটির নীচে প্রাপ্ত কঠিন বস্তু বা তার টুকরো, প্রস্তর, শিলা; 2 প্রস্তরের তৈরি থালা (পাথরে ভাত খায়); 3 রত্ন, মণি (আংটিতে পাথর ধারণ করা)। [সং. প্রস্তর]। পাথরকুচি বি. 1 পাথরের ছোটো টুকরো; 2 ওষুধ হিসাবে ব্যবহৃত ছোটো গুল্মবিশেষ। পাথরচাপা কপাল বি. যে মন্দ ভাগ্য কিছুতেই ভালো হয় না। পাথরচুন দ্র চুন। পাথরে পাঁচ কিল — ক্রমাগত কিল মেরে যেমন পাথরের ক্ষতি করা যায় না তেমনি কিছুতেই ক্ষতিসাধন করা যায় না এমন ভাগ্য অর্থাত্ অত্যন্ত সৌভাগ্য, অতিশয় সুদিন।
পাত্র
পাত্র [ pātra ] বি. 1 আধার (ভোজনপাত্র); 2 মন্ত্রী, উপদেষ্টা (পাত্রমিত্র); 3 যোগ্য ব্যক্তি (প্রশংসার পাত্র); 4 আস্পদ, ভাজন (স্নেহের পাত্র); 5 ব্যক্তি (আমি তেমন পাত্র নই, ভুল করার পাত্র নয়); 6 বিবাহের বর (পাত্রপক্ষ); 7 নাটকের চরিত্র। [সং. √ পা + ত্র]। স্ত্রী. পাত্রী। পাত্রতা বি. 1 যোগ্যতা; 2 গৌরব। পাত্রস্থ বিণ. বিবাহে বরের হাতে সমর্পিত (মেয়েটাকে পাত্রস্হ করে এখন সে নিশ্চিন্ত)। পাত্রাপাত্র বি. যোগ্য ও অযোগ্য পাত্র।