প

পাদশৈল

পাদশৈল বি. বৃহত্ পর্বতের নিম্নস্হ ক্ষুদ্র পর্বত।
প

পাদা

পাদা ক্রি. (অশি.) পায়ুপথ দিয়ে বায়ু নিঃসরণ করা।
প

পাদ

পাদ1 [ pāda1 ] বি. 1 পা, চরণ (পাদচারণা); 2 মূল (পর্বতের পাদদেশ); 3 গাছের শিকড় (পাদপ); 4 শ্লোকের পঙ্ক্তি; 5 চতুর্থাংশ (শতাব্দীর শেষ পাদ); 6 সম্মানসূচক উপাধিবিশেষ (প্রভুপাদ); 7 সম্মানসূচক শব্দবিশেষ (পূজ্যপাদ)। [সং. √ পদ্ + অ]। পাদক্ষেপ বি. কদম, পা ফেলা। পাদগ্রহণ বি. চরণবন্দনা। পাদচারণ, পাদচারণা, পাদচার বি. পায়চারি। পাদচারী (-রিন্) বিণ. বি. পায়ে হেঁটে ভ্রমণকারী। পাদচ্ছেদ বি. বইয়ের পৃষ্ঠার নীচে মুদ্রিত মন্তব্য, ফুটনোট। পাদত্রাণ বি. জুতো। পাদদেশ বি. মূলদেশ, নিম্নদেশ। পাদপ বি. (পা অর্থাত্ মূলদ্বারা পান করে বলে) গাছ। পাদপদ্ম বি. পদ্মের মতো কোমল বা সুন্দর পা। পাদপীঠ বি. পা রাখার স্হান, পিঁড়ি, টুল প্রভৃতি (‘কর্দমে মিলে বা পাদপীঠ’: সু. দ.)। পাদপূরণ বি. 1 শ্লোকাদির অরচিত অংশ বা শূন্য স্হান পূর্ণ করা; 2 ছন্দোবদ্ধ পঙ্ক্তির পূর্ণতাসাধক বাক্যালংকার। পাদপ্রদীপ বি. রঙ্গমঞ্চে অভিনেতার পায়ের কাছে যে আলো স্হাপন করা হয়, ফুটলাইট।...
প

পাথরিয়া

পাথুরে, পাথুরিয়া, পাথরিয়া [ pāthurē, pāthuriẏā, pāthariẏā ] বিণ. 1 পাথরের তৈরি (পাথুরে বাটি); 2 প্রস্তরসম্বন্ধীয়; 3 প্রস্তরময় (পাথুরে মাটি, পাথুরে জমি); 4 প্রস্তরবত্ কঠিন (পাথুরে কয়লা)। [বাং. পাথর + ইয়া1 > এ]।
প

পাথুরিয়া

পাথুরে

পাথুরি

পাথরি, পাথুরি [ pāthari, pāthuri ] বি. মূত্রাশয়ের ব্যাধিবিশেষ, অশ্মরী। [বাং. পাথর + ই]।
প

পাথরি

পাথরি, পাথুরি [ pāthari, pāthuri ] বি. মূত্রাশয়ের ব্যাধিবিশেষ, অশ্মরী। [বাং. পাথর + ই]।
প

পাথরে পাঁচ কিল

পাথরে পাঁচ কিল — ক্রমাগত কিল মেরে যেমন পাথরের ক্ষতি করা যায় না তেমনি কিছুতেই ক্ষতিসাধন করা যায় না এমন ভাগ্য অর্থাত্ অত্যন্ত সৌভাগ্য, অতিশয় সুদিন।