পাতি
পাতি1 [ pāti1 ] বি. ঠিকানা। [পাত্তা দ্র]। পাতি2, পাত্তি [ pāti2, pātti ] বি. মাদুর পাটি ইত্যাদি বোনার ঘাসবিশেষ। [বাং. পাতা2 + ই]। পাতি3 [ pāti3 ] বি. 1 সারি, শ্রেণি; 2 সমুদয় (যন্ত্রপাতি, মশলাপাতি)। [সং. পঙ্ক্তি]। পাতি পাতি করে ক্রি-বিণ. তন্নতন্ন করে। পাতি4 [ pāti4 ] বিণ. ছোটো, ক্ষুদ্র (পাতিলেবু, পাতিহাঁস, পাতিকাক)। [তু. প্রাকৃ. পত্ত, হি. পত্তা + বাং. ই (ক্ষুদ্রার্থে)]।