অ অন্নচিন্তা অন্নচিন্তা-বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা–আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না।
অ অন্তর্গূঢ অন্তর্গূঢ [ antargūḍh ] বিণ. ভিতরে বা মনের মধ্যে গুপ্ত (অন্তর্গূঢ রহস্য); অপ্রকাশিত (অন্তর্গূঢ বেদনা)। [সং. অন্তর্ + গূঢ]।
অ অন্তর্গত অন্তর্গত [ antargata ] বিণ. মধ্যে বা অভ্যন্তরে আছে এমন, মধ্যবর্তী, ভিতরস্হ (দেহের অন্তর্গত মন, দেশের অন্তর্গত রাজ্য)। [সং. অন্তর্ + গত]।