অন্নরস

অন্নরস–বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle.

অন্নময়

অন্নময়–বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ।

অন্নপ্রাশন

অন্নপ্রাশন–বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, ‘ভাত’, মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া।

অন্নদাতা

অন্নদাতা (-তৃ) বিণ. ১. অন্নদানকারী; ২. প্রতিপালনকারী।

অন্নদা

অন্নদা–বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা।