অ অন্তরীয় অন্তরীয়, অন্তরীয়ক [ antarīỷa, antarīỷak ] বি. ধুতি পাজামা শায়া ইত্যাদি পরিচ্ছদ যা দেহের নিম্নাঙ্গে পরিধান করা হয়, অধোবাস। [সং. অন্তর্ + ঈয়]। তু. উত্তরীয়।
অ অন্তরীপ অন্তরীপ [ antarīpa ] বি. যে ভূখণ্ড ক্রমশ সরু হয়ে সমুদ্রে এসে মিশেছে, cape. [সং. অন্তর্ + √ অপ্ + অ]।
অ অন্ধ্র অন্ধ্র [ andhra ] বি. ১. প্রাচীন ভারতের জাতিবিশেষ; ২. স্বাধীন ভারতের অন্যতম রাজ্য; তেলুগুভাষী প্রদেশ; পঞ্চদ্রাবিড়ের অন্যতম। [সং. অন্ধ্ + র]।