পুরানো
পুরানো1, (কথ্য) পুরোনো [ purānō1, (kathya) purōnō ] বিণ. 1 প্রাচীন, অনেক দিনের, পুরাতন (‘পুরানো সেই দিনের কথা’: রবীন্দ্র); 2 বৃদ্ধ (পুরানো লোক); 3 অভিজ্ঞ (পুরোনো কর্মচারী); 4 দাগি (পুরোনো পাপী)। [সং. পুরাতন]। পুরানো2 [ purānō2 ] ক্রি. বি. পূর্ণ করা, মিটানো (সাধ পুরানো, অভাব পুরানো)। [পুরা2 দ্র]।
পুরাদস্তুর
পুরাদস্তুর [ purā-dastura ] ক্রি-বিণ. বিণ-বিণ. পূর্ণমাত্রায়, পুরোপুরি (পুরাদস্তুর নির্বোধ)। ☐ বিণ. সম্পূর্ণ (পুরাদস্তুর বাবু, পুরাদস্তুর সাহেব)। [বাং. পুরা2 + ফা. দস্তুর]। কথ্য পুরোদস্তুর।