প পুরুষালি পুরুষালি বি. পুরুষের ভাব, পুরুষ-পুরুষ ভাব (স্ত্রীলোকের পুরুষালি অত্যন্ত দৃষ্টিকটু)। ☐ বিণ. পুরুষোচিত (পুরুষালি মেয়ে, পুরুষালি চেহারা)।
প পুরুষপ্রকৃতি পুরুষপ্রকৃতি বি. 1 সাংখ্যদর্শনের চৈতন্যময় পুরুষ ও ত্রিগুণাত্মিকা প্রকৃতি; 2 ঈশ্বর ও মায়া; 3 পুরুষ ও স্ত্রী, যুগল, মিথুন; 4 পুরুষের স্বভাব।