প

পুরাতনী

পুরাতনী বিণ. (স্ত্রী.) পুরাতন অর্থে। ☐ বি. পুরোনো কালের গান।
প

পুরাতন

পুরাতন [ purā-tana ] বিণ. 1 প্রাচীন (পুরাতন যুগ); 2 বৃদ্ধ (পুরাতন লোক); 3 পরিত্যক্ত বা সেকেলে (পুরাতন ফ্যাশন); 4 দীর্ঘপ্রচলিত (পুরাতন প্রথা); 5 অভিজ্ঞ (পুরাতন কর্মচারী); 6 দাগি (পুরাতন পাপী)। [সং. পুরা + তন]। পুরাতনী বিণ. (স্ত্রী.) পুরাতন অর্থে। ☐ বি. পুরোনো কালের গান।
প

পুরাতাত্ত্বিক

পুরাতাত্ত্বিক বিণ. পুরাতত্ত্বসম্বন্ধীয়, প্রাচীনকালের ইতিহাসসংক্রান্ত; প্রাচীনকালের ইতিহাস জানেন এমন। ☐ বি. প্রাচীনকালের ইতিহাসে পণ্ডিত ব্যক্তি।
প

পুরাতত্ত্ব

পুরাতত্ত্ব [ purā-tattba ] বি. প্রাচীনকালের বৃত্তান্ত; প্রাচীন ইতিহাস। [সং. পুরা 1 + তত্ত্ব]। পুরাতাত্ত্বিক বিণ. পুরাতত্ত্বসম্বন্ধীয়, প্রাচীনকালের ইতিহাসসংক্রান্ত; প্রাচীনকালের ইতিহাস জানেন এমন। ☐ বি. প্রাচীনকালের ইতিহাসে পণ্ডিত ব্যক্তি।
প

পুরাণ

পুরাণ [ purāṇa ] বি. 1 ভারতে বৈদিক যুগের পরবর্তী কালের ইতিহাস বা জনশ্রুতি অবলম্বনে সংকলিত গ্রন্হাদি (বিষ্ণুপুরাণ, ভাগবতপুরাণ); প্রসিদ্ধ অষ্টাদশ পুরাণ; 2 প্রাচীন কাহিনি (গ্রিক পুরাণ)। ☐ বিণ. পুরাতন, প্রাচীন (পুরাণকাহিনি)। [সং. পুরা +ন তু পুরাতন তু. প্রাকৃ. পুরাঅণ]। পুরাণকর্তা (-র্তৃ), ̃ কার বিণ. পুরাণ-রচয়িতা। পুরাণপুরুষ বি. পরব্রহ্ম, বিষ্ণু। পুরাণপ্রসিদ্ধি বি. পুরাণে উল্লেখ; অতি প্রাচীন খ্যাতি।
প

পুরাঙ্গনা

পুরাঙ্গনা [ purāṅganā ] বি. পুরনারী, পুরস্ত্রী, কুলনারী। [সং. পুর2 + অঙ্গনা]।
প

পুরাঘটিত

পুরাঘটিত [ purā-ghaṭita ] বিণ. 1 পূর্বে ঘটেছে এমন; 2 (ব্যাক.) অতীতকালের বা সদ্যঘটিত বর্তমানের রূপ। [সং. পুরা1 + ঘটিত]।