প প্রকর্ষ প্রকর্ষ [ prakarṣa ] বি. উত্কর্ষ, শ্রেষ্ঠতা; উন্নতি। [সং. প্র + √ কৃষ্ + অ]। প্রকর্ষণ বি. 1 বিশেষরূপে বা সম্পূর্ণভাবে আকর্ষণ; 2 উন্নতিসাধনের জন্য প্রকৃষ্টরূপে অনুশীলন।
প প্রকরণ প্রকরণ [ prakaraṇa ] বি. 1 গ্রন্হাদির অধ্যায়; 2 শাস্ত্রের; 3 প্রক্রিয়া, পদ্ধতি; 4 প্রস্তাব, প্রসঙ্গ, আলোচ্য বিষয়। [সং. প্র + √ কৃ + অন]। প্রকরণগত বিণ. প্রকরণবিষয়ক।
প প্রকম্পন প্রকম্প, প্রকম্পন [ prakampa, prakampana ] বি. খুব কাঁপুনি, অতিশয় কম্পন। [সং. প্র + √ কম্প্ + অ, অন]। প্রকম্পিত বিণ. প্রকম্পযুক্ত।
প প্রকম্প প্রকম্প, প্রকম্পন [ prakampa, prakampana ] বি. খুব কাঁপুনি, অতিশয় কম্পন। [সং. প্র + √ কম্প্ + অ, অন]। প্রকম্পিত বিণ. প্রকম্পযুক্ত।
প প্রকট প্রকট [ prakaṭa ] বিণ. প্রকৃষ্টরূপে বা বিশেষভাবে ব্যক্ত স্পষ্ট বা প্রকাশিত (‘আসল মানুষ প্রকট হয়’: ক. ক.)। [সং. প্র + √ কট্ + অ]। প্রকটন বি. প্রকটিতকরণ। প্রকটিত বিণ. প্রকট হয়েছে বা করা হয়েছে এমন। প্রকটলীলা বি. বৃন্দাবনে ও অন্যত্র প্রকাশিত শ্রীকৃষ্ণের লীলা।