প

প্যাণ্ট

প্যাণ্ট [ pyāṇṭa ] বি. 1 বোতাম চেন ইত্যাদি লাগানো ইজের; 2 ইয়োরোপীয় পায়জামা। [ইং. pantaloons]। ফুল-প্যাণ্ট বি. কোমর থেকে গোড়ালি পর্যন্ত লম্বিত পায়জামাবিশেষ। হাফ-প্যাণ্ট বি. হাঁটু বা ঊরু পর্যন্ত লম্বিত পায়জামাবিশেষ।
প

প্যানপ্যান

প্যান-প্যান [ pyāna-pyāna ] বি. নাকিকান্না বিরক্তিকর অনুনয় ইত্যাদির ভাব (সবসময় কানের কাছে প্যানপ্যান কোরো না)। [দেশি]। প্যান-প্যানানি বি. ঘ্যানঘ্যান; প্যানপ্যান করা। প্যান-প্যানানো বি. ক্রি. প্যানপ্যান করা। প্যান-পেনে বিণ. প্যানপ্যান করে এমন।
প

প্যাচপ্যাচ

প্যাচ-প্যাচ [ pyāca-pyāca ] বি. জলকাদা মাড়িয়ে চলার শব্দ বা জলকাদায় বিশ্রীভাবে ভরে যাবার ভাব (চারিদিক কাদায় প্যাচপ্যাচ করছে)। [দেশি]। প্যাচ-পেচে বিণ. প্যাচপ্যাচ করে এমন।
প

প্যাকেট

প্যাকেট বি. কাগজ বা অন্য কোনো জিনিসের মোড়ক।