প প্রকাশ্য প্রকাশ্য বিণ. 1 প্রকাশযোগ্য; 2 প্রকাশিত হবে এমন (ক্রমশ প্রকাশ্য); 3 সাধারণের অধিগম্য (প্রকাশ্য সভা); 4 খোলাখুলি, সকলের সামনের কৃত বা সংঘটিত (প্রকাশ্য বিচার)।
প প্রকার প্রকার [ prakāra ] বি. 1 জাতি, শ্রেণি, রকম (বহুপ্রকার ফুল); 2 রীতি, প্রণালী, উপায় (কী প্রকারে?); 3 প্রভেদ। [সং. প্র + √ কৃ + অ]। প্রকারান্তর বি. অন্য বা ভিন্ন প্রকার। প্রকারান্তরে ক্রি-বিণ. 1 অন্যভাবে; 2 সরাসরি নয়, পরোক্ষভাবে।
প প্রকল্প প্রকল্প [ prakalpa ] বি. পরিকল্পনা (কৃষিপ্রকল্প, গোপ্রজন প্রকল্প)। [সং. প্র + √ কল্পি + অ]। প্রকল্পিত বিণ. সংকল্পিত, স্হিরীকৃত।
প প্রকর্ষণ প্রকর্ষণ বি. 1 বিশেষরূপে বা সম্পূর্ণভাবে আকর্ষণ; 2 উন্নতিসাধনের জন্য প্রকৃষ্টরূপে অনুশীলন।