অ অন্যান্য অন্যান্য [ anyānya ] বি. অপরাপর, ভিন্ন ভিন্ন (অন্যান্য কাজ). সর্ব. অপরাপর লোক বা বস্তু (অন্যান্যেরাও এই কথা বলে)। [সং. অন্য + অন্য]।
অ অন্যসাপেক্ষ অন্যসাপেক্ষ–বিণ. অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাত্ একটিকে বুঝতে হলে অপরটিকে বোঝা চাই এমন, relative.
অ অপপ্রচার অপপ্রচার [ apa-pracāra ] বি. ১. অন্যায় বা অসত্য প্রচার; ২. হীন উপায়ে কোনো কিছু অন্যের কাছে প্রচার বা জ্ঞাপন। [সং. অপ + প্রচার]।
অ অন্যরূপ অন্যরূপ–বিণ. ভিন্নরকম; অসদৃশ; অন্যরকমের, বিপরীত বা বিরুদ্ধ। বি. অন্যরকম মূর্তি বা রূপ; অন্য প্রণালী।
অ অপনোদন অপনোদন [ apa-nōdana ] বি. ১. অপসারণ, অপনয়ন, দূরীকরণ; ২. খণ্ডন। [সং. অপ + √ নুদ্ + অন]। বিণ. অপনোদিত।