অপবিত্র

অপবিত্র [ apabitra ] বিণ. অশুচি, অশুদ্ধ; দূষিত। [সং. ন + পবিত্র]।

অপবাদক

অপবাদক–বিণ. বি. যে অপবাদ দেয়, বদনামকারী।

অপবাদ

অপবাদ [ apa-bāda ] বি. নিন্দা, কুত্সা, বদনাম (‘এই নিদারুণ অপবাদ সহ্য করিতে পারে নাই’: শরত্)। [সং. অপ + √ বদ্ + অ]। বিণ. অপবাদক।

অপবর্জন

অপবর্জন [ apa-barjana ] বি. বিতরণ; দান; ত্যাগ; পরিত্যাগ। [সং. অপ + বর্জন]।

অন্যায়

অন্যায় [ anyāỷa ] বি. অনুচিত কাজ; অনৌচিত্য; অবিচার (অন্যায়ের প্রতিবাদ)। বিণ. ন্যায়বিরুদ্ধ; অনুচিত (অন্যায় কাজ); অকর্তব্য। [সং. ন + ন্যায়]।

অপবর্গ

অপবর্গ [ apa-barga ] বি. ১. মোক্ষ; মুক্তি; ২. পরিণাম; শেষ। [সং. অপ + √ বৃজ্ + অ]।

অপপ্রয়োগ

অপপ্রয়োগ [ apa-praỷōga ] বি. অশুদ্ধ বা বেঠিক প্রয়োগ; অনুচিত প্রয়োগ। [সং. অপ + প্রয়োগ]।