অপব্যয়িত

অপব্যয়িত–বিণ. অযথা বা অকারণে বা অপচয় করে এমন।

অন্যূন

অন্যূন [ anyūna ] বিণ. অন্তত; ন্যূন বা কম নয় এমন; সম্পূর্ণ। [সং. ন + ন্যূন]।

অপব্যয়

অপব্যয় [ apa-byaỷa ] বি. অকারণ ব্যয়, অপচয়, বৃথা ব্যয়; অযথা অর্থব্যয়। [সং. অপ + ব্যয়]। বিণ. অপব্যয়িত।

অন্যাসক্তা

অন্যাসক্তা–বিণ. (স্ত্রী.) অন্যের প্রতি অনুরক্তা।

অন্যাসক্ত

অন্যাসক্ত [ anyāsakta ] বিণ. অপরের প্রতি আসক্ত বা অনুরক্ত। [সং. অন্য + আসক্ত]। স্ত্রী. অন্যাসক্তা।

অপব্যবহার

অপব্যবহার [ apa-byabahāra ] বি. অন্যায়ভাবে বা অসদুদ্দেশ্যে ব্যবহার বা প্রয়োগ; অপচয়; অন্যায় আচরণ। [সং. অপ + ব্যবহার]। বিণ. অপব্যবহৃত।

অন্যায্য

অন্যায্য [ anyāyya ] বিণ. অনুচিত, অসংগত। [সং. ন + ন্যায্য]।

অপবিদ্যা

অপবিদ্যা [ apa-bidyā ] বি. যে বিদ্যা অসত্য জিনিসকে সত্য বলে দর্শন করায়, যেমন মায়াবিদ্যা, ভোজবাজি ইত্যাদি। [সং. অপ + বিদ্যা]।