অ অপকর্ম অপকর্ম [ apa-karma ] (-র্মন্)–বি. নিন্দাজনক কাজ, কুকাজ; অপ্রীতিকর বা অন্যায় কাজ। [সং. অপ + কর্মন্]।
অ অপ অপ১ [ apa ] অব্য. প্রতিকূলতা হীনতা নিন্দা ইত্যাদি সূচক উপসর্গ। [সং.]। অপ২ [ apa ] বি. জল। [সং. √ আপ্ + ক্বিপ্-নি.]।
অ অপভ্রংশ অপভ্রংশ [ apabhraṃśa ] বি. ১. মূল শব্দের বিকৃত বা অশুদ্ধ রূপ; ২. প্রাকৃতের পরবর্তী এবং নব্যভারতীয় ভাষার পূর্ববর্তী রূপ; ৩. অপভাষা; ৪. বিকৃতি, বিকার; বিচ্যুতি। [সং. অপ + √ ভ্রন্শ্ + অ]।
অ অপভাষা অপভাষা [ apa-bhāşā ] বি. অশিষ্ট অভদ্র বা গ্রাম্য ভাষা; ইতর ভাষা; মান্য ভাষার standard language চেয়ে ন্যূন হীন ভাষা। [সং. অপ + মিশ্রণ]।