অপমৃত

অপমৃত–বিণ. অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এমন (‘অপমৃত বিধাতার লগ্নভ্রষ্ট প্রেত’: সু. দ.)। বি. অপমৃত্যু।

অপকলঙ্ক

অপকলঙ্ক [ apa-kalańka ] বি. মিথ্যা অপবাদ। [সং. অপ + কলঙ্ক]।

অপমৃত্যু

অপমৃত্যু [ apa-mŗtyu ] বি. অস্বাভাবিকভাবে বা অপঘাতে মৃত্যু। [সং. অপ + মৃত্যু]। বিণ. অপমৃত।

অপমিশ্রণ

অপমিশ্রণ [ apa-miśraņa ] বি. ভেজাল বা খাদের মিশেল, adulteration. [সং. অপ + মিশ্রণ]।

অপকর্ষ

অপকর্ষ [ apa-karşa ] বি. হীনতা, নিকৃষ্টতা; অবনতি। [সং. অপ + √ কৃষ্ + অ]। বি. অপকৃষ্ট।

অপমানিত

অপমানিত–বিণ. অসম্মানিত, অপমান করা হয়েছে এমন; লাঞ্ছিত।

অপমান

অপমান [ apa-māna ] বি. অসম্মান, অবমাননা, মর্যাদাহানি, লাঞ্ছনা। [সং. অপ + মান]। বিণ। অপমানিত।

অপকর্মা

অপকর্মা (-র্মন্)–বিণ. কুকাজ করে এমন।

অপভ্রষ্ট

অপভ্রষ্ট–বিণ. স্খলিত; বিকৃত; অশুদ্ধ; বিচ্যুত।