অপর

অপর [ apara ] বিণ. ১. অন্য (অপর ব্যক্তি); ২. বিপরীত (নদীর অপর তীর); ৩. পশ্চাদ্বর্তী (পূর্বাপর বিষয়); ৪. শেষ (অপরাহ্ন); ৫. অতিরিক্ত, additional (স. প.)। সর্ব. অন্য কেউ (অপরে যাই বলুক)। [সং. ন + পর]।

অপয়া

অপয়া [ apaỷā ] বিণ. কুলক্ষণযুক্ত, অলক্ষণা, অলক্ষুনে; পয়মন্ত নয় এমন। [বাং. অ + পয় + আ]।

অপযশস্কর

অপযশস্কর–বিণ. অখ্যাতিজনক; কলঙ্কজনক; নিন্দাজনক।

অপকার

অপকার [ apa-kāra ] বি. অনিষ্ট, ক্ষতি; হানি। [সং. অপ + কৃ + অ]।