অ অপরপক্ষ অপরপক্ষ–বি. ১. শুক্লপক্ষের পরবর্তী পক্ষ অর্থাত্ কৃষ্ণপক্ষ; ২. অন্য পক্ষ বা দিক (এ বিষয়ে অপরপক্ষের মত কী?)।
অ অপক্ক অপক্ক [ apakka ] বিণ. ১. পাকেনি এমন; কাঁচা; ২. সিদ্ধ বা পাক করা হয়নি এমন; ৩. অপরিণত। [সং. ন + পক্ক]। বি. অপক্কতা।
অ অপকেন্দ্র অপকেন্দ্র [ apa-kēndra ] বিণ. কেন্দ্র থেকে দূরে গমনকারী; কেন্দ্র থেকে দূরে সরে যায় এমন, centrifugal (বি. প.)। [সং. অপ + কেন্দ্র]।
অ অপকৃষ্ট অপকৃষ্ট [ apa-kŗşţa ] বিণ. নিকৃষ্ট, হীন; জঘন্য; অবনতি হয়েছে এমন (তু. উত্কৃষ্ট)। [সং. অপ + √ কৃষ্ + ত]।
অ অপকীর্তি অপকীর্তি [ apa-kīrti ] বি. কুকাজ বা তার জন্য নিন্দা; অপযশ, বদনাম, কলঙ্ক। [সং. অপ + কীর্তি]।