অ অপগত অপগত [ apa-gata ] বিণ. বিগত; প্রস্হিত, দূরীভূত, রহিত, চলে গেছে বা দূর হয়েছে এমন। [সং. অপ + গত]।
অ অপরাঙ্মুখ অপরাঙ্মুখ [ aparāńmukha ] বিণ. পরাঙ্মুখ বা গররাজি নয় এমন; উত্সাহী, আগ্রহী। [সং. ন + পরাঙ্মুখ]।
অ অপরা অপরা [ aparā ] বিণ. (স্ত্রী.) (দর্শ.) ১. পরা বা শ্রেষ্ঠ নয় এমন (অপরাবিদ্যা); ২. প্রাকৃতিক (অপরাশক্তি)। সর্ব. অন্য রমণী।
অ অপরশ অপরশ [ aparaśa ] বিণ. ছোঁয়ার অযোগ্য; ছোঁয়া হয়নি এমন, অস্পৃষ্ট (‘অপরশ আঁচলের নব নীলিমা’: রবীন্দ্র)। ক্রি-বিণ. কাউকে স্পর্শ না করে। বি. স্পর্শের অভাব। [বাং. অ + পরশ]।
অ অপক্ষপাত অপক্ষপাত [ apakşa-pāta ] বি. নিরপেক্ষতা, সমদর্শিতা। বিণ. পক্ষপাতহীন, সমদর্শী, নিরপেক্ষ। [সং. ন + পক্ষপাত]।