অপরাধী

অপরাধী (-ধিন্)–বিণ. বি. দোষী; পাপী, বেআইনি কাজ করেছে এমন (লোক); দুষ্কৃতকারী। বি. বিণ. স্ত্রী. অপরাধিনী।

অপগুণ

অপগুণ [ apa-guņa ] বি. দোষ, ত্রুটি। [সং. অপ + গুণ]।

অপগা

অপগা [ apagā ] বিণ. ১. নিম্নগামী, নীচের দিকে প্রবাহিত হয় এমন; ২. জলের অর্থাত্ সমুদ্রের দিকে প্রবাহিত হয় এমন। বি. নদী। [সং. অপ + √ গম্ + অ + আ (স্ত্রী.)]।

অপরাধ

অপরাধ [ aparādha ] বি. দোষ; ত্রুটি; পাপ; দুষ্কর্ম; বেআইন কাজ। [সং. অপ + √ রাধ্ + অ]।

অপগম

অপগম, অপগমন [ apa-gama, apa-gamana ] বি. ১. প্রস্হান; ২. অপসরণ; ৩. পলায়ন; ৪. মৃত্যু। [সং. অপ + √ গম্ + অ, অন]।

অপরাজেয়

অপরাজেয় [ aparājēỷa ] বিণ. হারানো বা পরাজিত করা যায় না এমন, অদম্য, অজেয় (অপরাজেয় কথাশিল্পী, অপরাজেয় খেলোয়াড়)। [সং. ন + পরাজেয়]।

অপরাজিতা

অপরাজিতা–বিণ. (স্ত্রী.) পরাজিত হয়নি এমন। বি. ১. নীল রঙের সুন্দর কিন্তু গন্ধহীন ছোট ফুলবিশেষ; ২. একটি ছন্দের নাম; ৩. দুর্গাদেবী।